বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম এ রহিম, সরদার মতিয়ার রহমান, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, প্রভাষক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, এ্যাডঃ অরবিন্দ কুমার মন্ডল, এ্যাডঃ আনিছুর রহমান, নাজমুল হুদা, হাবিবুর রহমান, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, এ করিম, আয়ুব আলী, যুবদল নেতা ইহছানুর রহমান, আহাদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, মৎস্যজীবি দলের আছের আলী, তাঁতি দলের আবুল কালাম, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কয়রা উপজেলা ও ৭টি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে ও উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার এস এম আকরাম হোসেনের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হাকিম, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সাতক্ষীরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, পুরস্কার বিতরন, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন ও দেশাত্বাবোধক গান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ। এসময় সেখানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা এসময় স্বাধীন, সার্বভৌম ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সেখানে দিবসটি উপলক্ষে রচনা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এরপর সেখানে প্রমাণ্য চলচিত্র প্রদর্শন ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলামের সভপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিলুর ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় সূচিত হয়েছিল। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের মূল শিক্ষা। তরুণ প্রজন্মকে এর ইতিহাস জানাতে হবে। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অভয়নগর
দিবসটি উপলক্ষে অভয়নগরে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কেশবপুর
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জুলমাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর সাঈদুর রহমান সাঈদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস.এম তৌহিদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের মূখ্য সমন্বয়ক সম্রাট হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ড। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও শিশু একাডেমির শিল্পীদের দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়। পরে, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



