স্থানীয় সংবাদ
খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন ২৭ নভেম্বর

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার দুপুর ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল সাহার পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল¬া, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার, তুফান গাইন। সভায় ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ২৭ নভেম্বর ইউনিয়নের বার্ষিক বনভোজন, নতুন সদস্যদের পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



