খুলনা শিশু হাসপাতালের ভর্তিকৃত রুগীদের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে
খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে খুলনা শিশু হাসপাতালের পক্ষ থেকে ভর্তিকৃত রুগীদের মাঝে দুপুর ২টায় জেলা প্রশাসক, খুলনা ও আহবায়ক খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটি মিজ হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির কোষাধ্যক্ষ জনাব মোছা: রনী খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডা: প্রদীপ দেবনাথ, উপ তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা: মো: মুনির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: নূর-এ আলম সিদ্দিকী তুহিন, আরএমও ডা: মো: মাজহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: কামর”ন্নাহার, ডা: কনক চাঁপা দাস, প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডালিয়া সুলতানা, সিস্টার ইনচার্জ তন্বী রায় সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



