স্থানীয় সংবাদ

পাট শ্রমিক দলের কেন্দ্রীয় জরুরি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আসন্ন কাউন্সিল ও সন্মেলন উপলক্ষে বিজেএমসি কার্যালয় মতিঝিল এ অর্থ বিষয়ক সাব কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির আহবায়ক পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা, প্রধান অতিথি ছিলেন, পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা আবুল খায়ের খাজা, বক্তৃতা করেন, পাট শ্রমিক দলের সহ সভাপতি শ,ম, জামালসহ সাধারণ সম্পাদক মোঃ সালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন এ্যাপোলো, মহিলা সম্পাদিকা সেলিনা আনজুমান, সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল হক সদস্য সচিব অর্থ বিষয়ক সাব কমিটি সন্মেলন প্রস্তুতি কমিটি। সভায় আগামী ২৯ নভেম্বর পাট শ্রমিক দলের সম্মেলন সফল করার লক্ষ্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button