বাগেরহাটে পুর্ব-সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকের মৃতদেহ দুইদিন পর সমুদ্র সৈকত থেকে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোল এলাকার সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৬) মৃতদেহ দুই দিন পর উদ্ধার হয়েছে। শনিবার রাত ১০টার দিকে আলোরকোল সুমদ্র সৈকত থেকে মৃতদেহ উদ্ধার করেছে বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা। নিহত পর্যটক রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেয়ার পর মৃতদেহ গ্রহনে তারা এখন সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে নেমে সাগরের স্্েরাতে রিয়াজ আহমেদ ভেসে যায়। সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার রবিউল ইসলাম মুঠোফোনে রবিবার দুপুরে জানান, শুক্রবার দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে নেমে সাগরের স্্েরাতে রিয়াজ আহমেদ ভেসে যাবার পরপরই সাগর ও সুন্দরবনের নদী ও খালে ব্যাপক তল্লাশী চালানো হয়। তল্লাশী অভিযানকালে শনিবার রাত ১০টার দিকে আলোরকোলে সাগরতীর থেকে ভাসমান অবস্থায় পর্যটক রিয়াজ আহমেদের মৃতদেহ বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে। নিহত পর্যটটের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে তার বন্ধুদের সাথে সুন্দরবন ভ্রমণের জন্য শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে একটি বোটে করে ওইদিন দুপুর ২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে পৌঁছে আলোরকোল সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলে করতে নামে। এক পর্যায়ে পর্যটক রিয়াজ আহমেদ সাগরের স্্েরাতে ভেসে যায়। নিহত পর্যটকের খবর দেয়া হলে তার স্বজনরা মরদেহ গ্রহনের জন্য এখন সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন বলেও জানান এই বন কর্মকর্তা। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সুন্দরবনের আলোরকোল সমুদ্র সৈকত থেকে সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ পাওয়া গেছে। কোষ্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের পর মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।



