নগরীর গবাদি পশু ঠেকাতে কঠোর অবস্থানে কেসিসি সড়কের পাশে রোপনকৃত বৃক্ষ রক্ষায় কোন ছাড় নয়

স্টাফ রিপোর্টারঃ নগরীর গবাদি পশু ঠেকাতে (গরু, ছাগল, ভেড়া ও মহিষ) কঠোর অবস্থান নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে কেসিসি এই খামারিদের বিরুদ্ধে ব্যব্স্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় চিঠি দিয়েছে। একই সাথে কেসিসি প্রাণী সম্পাদ অফিস, পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে এসব খামারিদের বাড়িতে অভিযান পরিচালনা করবে। কারণ নগরীতে যত্রতত্র গবাদি পশুর খামার করার সুযোগ নেই। তাহলে কিভাবে তারা করেছে তা খুঁজতে শিগগিরই ত্রিপক্ষীয় অভিযান শুরু করবে কেসিসি। সেখানে তারা খামারি করতে প্রানী সম্পদ বিভাগের অনুমতি ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে কি না সে বিষয়টি তারা দেখবে। যদি না থাকে তাহলে অভিযান টিমটি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নগরী জুড়ে কেসিসি গত কয়েক মাস ধরে সড়কের ফাঁকা জায়গায় নানা প্রজাতির বৃক্ষ রোপন অব্যাহত রেখেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে উদ্ধারকৃত ফাঁকা জায়গায় বৃক্ষ রোপন করা হচ্ছে। যাতে করে অবৈধ দখলদাররা নতুন করে স্থাপনা গড়ে তুলতে না পারে। বিশেষ করে দৌলতপুর দেয়ানার মোস্তাকের অনেকগুলো গবাদি পশু সরকারি মুহসিন প্রাথমিক বিদ্যালয়ে রোপনকৃত গাছ গুলো খেয়ে নস্ট করে ফেলেছে। এছাড়া কেসিসি নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার বেওয়ারিশ গবাদি পশুর মালিক বুলাই শেখ, একই এলাকার সাগর শেখ, হরিণটানার হেলাল শেখ ছোট্ট, নিরালা মোড়ের উজ্জল হাওলাদার, একই এলাকার মোঃ মিরাজ ও নিরালা এলাকার শেখ খায়রুল ইসলাম হিরো। এসব খামারিদের কেসিসি চিঠি দিয়ে সর্তক করেছে তাদের গবাধি পশু বেধে পালনের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রোপনকৃত বৃক্ষ রক্ষায় কাউকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে গবাদি পশুর খামারিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



