স্থানীয় সংবাদ

এবার চাঁদাবাজির অভিযোগে রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসিও বন্ধ

# আতঙ্কে আশপাশের ওষুধের দোকানও বন্ধ : জড়িত আশিক বাহিনীর সদস্যরা : পুলিশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর সদর থানাধীন রূপসা স্ট্যান্ড রোডে চাঁদাবাজির অভিযোগে মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ রয়েছে। সোমবার বিকেল থেকে ওই ফার্মেসিসহ আশপাশের অন্যান্য ওষুধের দোকানও বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়ভাবে ওষুধ কিনতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ উঠেছে, একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ফার্মেসি কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রোববার রাতে বিষয়টি জানতে পেরে স্থানীয় ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান। ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর গ্রুপের সদস্যরা চাঁদা দাবি করেছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ং

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button