জাতীয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

প্রবাহ রিপোর্ট : তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪৬ মিনিটে ব্রেন্ট ফিউচারের দর ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৩৯ ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দর ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ৮৬ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। এশীয় বাজারের শুরুর দিকে উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি ১ ডলারেরও বেশি কমেছিল। এছাড়া, পুরো সপ্তাহজুড়েই তেলের দামে নি¤œমুখী প্রবণতা দেখা গেছে।
পিভিএম অ্যাসোসিয়েটসের বিশ্লেষক তামাস ভার্গার বলেন, “বাজার সংশ্লিষ্টরা এক দোলাচলের মধ্যে রয়েছেন— একদিকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা, অন্যদিকে জ্বালানি অবকাঠামো ও জাহাজের ওপর অব্যাহত নৃশংস হামলা।”
ইরানের রেভোলিউশনারি গার্ডস নেভি বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে হরমুজ প্রণালিতে একটি ‘অননুমোদিত পথ’ ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা উপেক্ষা করার পর, দুটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার নৌ-মাইন বিস্ফোরণের কবলে পড়ে অকেজো হয়ে গেছে।
বিশ্বব্যাপী তেল পরিবহনের অন্যতম প্রধান এই জলপথে আরো কিছু ট্যাঙ্কারে এখনো আগুন জ্বলছে, তেল ছড়িয়ে পড়ে উপকূলীয় এলাকায় ভেসে আসছে এবং পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন অবকাঠামো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।
প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলে বিঘœ ঘটা সত্ত্বেও সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির ফলে অক্টোবরে ওপেক প্লাস জোটের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে।
এরই মধ্যে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, ইরান তাদের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না এবং যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তবে তার পরিণাম ভোগ করতে হবে।
ওয়াশিংটন জানিয়েছে, আট মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে যেকোনো প্রাথমিক আলোচনায় পারমাণবিক ইস্যুগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে, মার্কিন কর্মকর্তারা নতুন করে সামরিক হামলার প্রয়োজনীয়তার বিষয়টি এড়িয়ে গেছে

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button