স্থানীয় সংবাদ
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী রিয়াজ কচি গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মশিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা আলী রিয়াজ কচিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশের সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের দেয়াড়াস্থ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধরী আলী রিয়াজ কচির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা তৎক্ষনিক জানা যায়নি।



