স্থানীয় সংবাদ

দৈনিক খুলনাঞ্চল বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জনতার মুখপত্র হিসেবে ভূমিকা রেখেছে : হুইপ রকিবুল ইসলাম বকুল

# দৈনিক খুলনাঞ্চলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন #

স্টাফ রিপোর্টার ঃ একযুগ পদার্পণ হাজারো পাঠক, শুভানুধ্যায়ী ও নানা শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছে খুলনা অঞ্চলের অন্যতম জনপ্রিয় দৈনিক খুলনাঞ্চল। শুক্রবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিকাল থেকেই নগরীর তারেকপুকুর পাড় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, শুভেচ্ছা ও ভালবাসায় আপ্লুত হন গণমানুষের মুখপত্র ‘খুলনাঞ্চল’ এর পরিবারের সদস্যরা। রাজনীতিক থেকে জনপ্রতিনিধি, নাগরিক নেতা, গণমাধ্যমকর্মী, নানা পেশাজীবী সংগঠনের সরব উপস্থিতি নতুন করে আশার আলোর দেখিয়েছে। রাত ৮টার দিকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাদিনের পূর্ণতা দেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি। তিনি তাঁর বক্তব্যে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার আপোষহীন লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, দৈনিক খুলনাঞ্চল বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জনতার মুখপত্র হিসেবে ভূমিকা রেখেছে। শুধু তাই প্রতিটি গণতান্ত্রিক লড়াই, মানুষের অধিকার আদায়ের লড়াইসহ অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যা অন্যদের জন্য অনুকরনীয় হতে পারে। রকিবুল ইসলাম বকুল খুলনার সাম্প্রতিক অবস্থা তুলে ধরে আরো বলেন, দৈনিক খুলনাঞ্চল যেন কোন গোষ্ঠী যেন ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণির মানুষের না হয়। পত্রিকাটিকে মাথা উঁচু করে সত্য তুলে ধরতে হবে। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আরো বেশি বেশি ভূমিকা রাখতে হবে। বঞ্চিত মানুষের অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। খুলনাঞ্চলকে খুলনাবাসীর পত্রিকা হতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান ও নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, নগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, নারী নেত্রী আজিজা খানম এলিজা, জেষ্ঠ্য সাংবাদিক শেখ দিদারুল আলম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মুশফিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতারা খুলনাঞ্চল সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button