স্থানীয় সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জাতীয়তাবাদী চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামালসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button