স্থানীয় সংবাদ

রূপসায় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি গ্রেপ্তার

রূপসা প্রতিনিধি : রূপসায় কর্মকা- নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেলফুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির কে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে সারাদেশে কর্মকা- নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক বিভিন্ন জেলা ও উপজেলায় মিছিল করছে । এ বিষয়ে সেনের বাজার এলাকায়ও একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় । শনিবার ২১ নভেম্বর বিকালে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেনের বাজার বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আইচগাতি পুলিশ ক্যাম্পের দিকে অগ্রসর হয়েছিলেন । পথিমধ্যে মিছিলটির নেতাকর্মী আইচগাতি এলাকায় আসলে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইচগতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক , সাবেক আইচগাতি ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল এর ছোট ভাই মনিরুজ্জামান মনির কে বিভিন্ন অভিযোগের সূত্র ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে । এ ব্যাপারে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুম খান জানান , মনিরুজ্জামান মনির বিরুদ্ধে এলাকায় নাশকতা মূলক কর্মকা- পরিকল্পনা করার অভিযোগ রয়েছে এবং তিনি সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে ও জড়িত বলে তিনি জানান ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button