দিঘলিয়ায় মরহুম জামায়াত নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পূর্বপাড়া জামায়াত নেতা মরহুম শেখ আবু দাইয়্যানের বাড়ির সামনে রাস্তায় দুর্ব…ত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কোনো একটা কুচক্রী মহল দুরভিসন্ধিমূলকভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা ওসি তদন্ত শুভ্র কুমার বিশ্বাস, এসআই আদর্শসহ সংগীয় ফোর্স সেনহাটি পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই টিপু, পুলিশের গোয়েন্দা সং¯’া কর্মকর্তাগণ ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, গত ১৯ নভেম্বর দিবাগত রাত ১ টার সময় ঘটনার কয়েকগজ দূরে জামায়াত নেতা মাসুম বিল্লাহ ও মুহিবুল্লাহর বাসার পাশে পেট্রোল বোমা জাতীয় জিনিসের বিষ্ফোরণ ঘটায় দুর্ব…ত্তরা।
উল্লেখ্য গত ৩ নভেম্বর সেনহাটি কলেরপুকুর এলাকায় একইভাবে জামায়াত নেতার বাড়ির সামনে দুর্ব…ত্তদের সিঁড়িতে পলেথিন ব্যাগে মুড়ির ভেতরে রাখা হাতে তৈরি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জামায়াত নেতা সাবেক মাদ্রাসা শিক্ষক অধ্যাপক এম এম মনিরুল ইসলাম গুরুতর আহত হয়ে এখনও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিঘলিয়া থানা ওসি তদন্ত শুভ্র কুমার বিশ্বাস এ প্রতিবেদককে জানান, বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরি¯ি’তিতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালা”েছ কিনা ঘটনা তদন্ত করে দেখা হ”েছ। তিনি আরও জানান ঘটনা যারাই ঘটাক না কেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।



