স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার : দায়িত্বে দুই ব্যাটালিয়নের ৫৮ প্লাটুন বিজিবি

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকে মোতায়েন থাকা এক ব্যাটালিয়ন বিজিবির পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি জানান, এক ব্যাটালিয়ন মানে ২৭ থেকে ২৯ প্লাটুন এবং এক প্লাটুনে ২০ জন বিজিবি সদস্য । গোপালগঞ্জে আগে থেকেই এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন ছিল। এর সঙ্গে অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন মোতায়েন শুরু হয়েছে। বিজিবি সদর দপ্তর জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button