স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। দুজনের বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button