শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতির বিকল্প নেই —এডভোকেট আতিকুর রহমান

# খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। অথচ যুগের পর যুগ ধরে এই মেহনতি মানুষরাই সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে প্রচলিত পুঁজিবাদী ও শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ইনসাফভিত্তিক ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করার যে শাশ্বত বিধান ইসলাম দিয়েছে, তা বাস্তবায়িত হলেই কেবল শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে উঠবে এবং দেশের প্রকৃত উন্নয়ন ত্বরান্বিত হবে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ও ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের দিনব্যাপী ‘শিক্ষাশিবির ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খাঁন গোলাম রসুল, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মুফাসসিরে কুরআন মাওলানা আব্দুল গফফার, খুলনা অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান ও আব্দুল খালেক হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, আনিসুর রহমান মন্টু, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল কবির, দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুনায়েদ, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নুরুল হক, খুলনা সদর থানা সহ-সভাপতি নাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক মুরাদ সোহাগ, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তপু, পরিবহন শাখার সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আসলাম শিকদার, রেলওয়ে সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, আলী হায়দার নিরু, কামরুল ইসলাম প্রমুখ।
দীর্ঘ সংগ্রাম ও চব্বিশের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তাকে নস্যাৎ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এডভোকেট আতিকুর রহমান বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে জ্বালাও-পোড়াও, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে দেশকে আবারও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করে এবং জনজীবনে আতঙ্ক ছড়িয়ে তারা তাদের পুরনো দখলদারিত্ব ও দুঃশাসন ফিরিয়ে আনার স্বপ্নে বিভোর হয়ে আছে।
কিন্তু আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ দেশের মুক্তিকামী মানুষ তাদের সেই অশুভ উদ্দেশ্য কখনোই সফল হতে দেবে না। আমাদের এই অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে এখন সবচেয়ে বড় প্রয়োজন ইস্পাতকঠিন ঐক্য। চব্বিশের গণঅভ্যুত্থানে যেভাবে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতা, শ্রমিক-কৃষক এবং সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল, ঠিক সেই চেতনায় আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। পাড়া-মহল্লা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে শ্রমিকদেরকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কোনো অপশক্তি যেন জনগণের শান্তি কেড়ে নিতে না পারে, সেজন্য ছাত্র-শ্রমিক-জনতাসহ সকল গণতান্ত্রিক শক্তিকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। আমাদের সম্মিলিত প্রতিরোধই কেবল এই নৈরাজ্য ও সন্ত্রাসকে চিরতরে নির্মূল করতে পারে।
এডভোকেট আতিকুর রহমান আরও বলেন, খুলনা একসময় দেশের অন্যতম প্রধান শিল্পনগরী ছিল। কিন্তু ভুল নীতি ও অব্যবস্থাপনার কারণে এখানকার মিল-কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে। বন্ধ মিল-কারখানাগুলো আধুনিকায়ন করে পুনরায় চালু করার মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে।
তিনি ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, কেবল দাবি আদায়ের আন্দোলনে সীমাবদ্ধ না থেকে নিজেদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নে মনোযোগী হতে হবে। সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বই কেবল শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি এনে দিতে পারে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়নগুলোকে আরও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক নেতাদের গড়ে তোলা গেলে তারা কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শ্রমিকদের যেকোনো সংকটে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানে শ্রমিক আন্দোলনের করণীয়, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং ইসলামি শ্রমনীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



