সদর থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

# নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে #
স্টাফ রিপোর্টার ঃ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে খুলনায় আজও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে খুলনা সদর থানা বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনের থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে কে এম হুমায়ূন কবীর বলেন, দেড় হাজরের অধিক মানুষকে খুন ও ত্রিশ হাজার ছাত্রকে পঙ্গু করে পার্শবর্তী দেশে অবস্থান করে দেশে অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বিএনপি’র নেতাকর্মীদের দেশের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে যে কোনো ধরনের নাশকতার ও নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, চৌধরী হাসানুর রসিদ মিরাজ, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম হোসেন, হালিমা আক্তার খানম, মোঃ নাসির উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এসএম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, মাহফিজুল সরদার, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, সরোয়ার মাতুব্বর, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, আলমগীর আজাদ মিলন, শাহারুজ্জামান মুকুল, সাঈদুর রহমান সাঈদ, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, বিএম জাকির হোসেন, আবুল কালাম আজাদ লাভলু, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, রমজান খলিফা, অমীন শেখ, ইঞ্জিঃ আলিম, আলী হোসেন সানা, আরিফুর রহমান আরিফ, আজমল হোসেন মিঠু, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন, শারমিন আক্তার প্রমূখ।



