স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বার্ষিক বনভোজন

স্টাফ রিপোর্টার ঃ উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খুলনা মহানগরীর একটি রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল সাহা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম তুহিন, দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল¬া, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, আহমেদ আলী খান, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল মলি¬ক সুধাংশু ও মোঃ সাহেব আলী, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার যুগ্ম- সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আহমেদ মুসা রঞ্জু, খুলনা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য রকিব উদ্দিন পান্নু, দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ রানা কবীর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি বাপ্পী খান, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, খুলনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তিলক গোস্বামী, শ্যামা গ্রুপের স্বত্ত্বাধিকারী সঞ্জু কর্মকার। খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শামীম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল¬া, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা ও তুফান গাইন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাঁদের হাতে সদস্যপদ সংক্রান্ত সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বনভোজন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ-আড্ডায় অংশ নেন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button