স্থানীয় সংবাদ
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার (২৮ নভেম্বর) খুলনায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি। বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। এ ছাড়া মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে মহানগরীর সকল থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।



