স্থানীয় সংবাদ

বেনাপোল সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

পাচার করা হচ্ছিল ভারতে

বেনাপোল প্রতিনিধি ঃ যশোরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজিবি ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের চালান কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button