শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রথম মিলনমেলা

# ৫৪ কোম্পানির ৩৭৭ সদস্যের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন #
স্টাফ রির্পোটার : পেশাগত সম্পর্কের গ-ি পেরিয়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মিলনমেলা। সংগঠনের ইতিহাসে স্মরণীয় এই আয়োজনে বিভিন্ন শিপিং এজেন্সির কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মিলনমেলায় ৫৪টি কোম্পানির ১৩৩ জন প্রতিনিধি নিবন্ধন করেন। পরিবারের সদস্যসহ সর্বমোট ৩৭৭ জন এতে অংশগ্রহণ করেন। সহকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ইতিহাসে দিনটি অত্যন্ত বিশেষ ও স্মরণীয়। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এমন একটি পারিবারিক মিলনমেলার আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। পেশাগত সহকর্মী হিসেবে নয়, বরং বৃহত্তর একটি পরিবারের সদস্য হিসেবে সবাইকে একত্রিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।তিনি আরও বলেন, একজন মানুষের পেশাগত জীবনের সাফল্যের পেছনে পরিবারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সহকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক পরিচিতি ও সম্পর্কের সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠান সফল করতে কার্যনির্বাহী কমিটি ও আয়োজক কমিটির সদস্যদের আন্তরিকতা, পরিশ্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি। বিশেষভাবে নিবিড় গুহ রায় এবং তাঁর নেতৃত্বে কাজ করা উদ্যমী তরুণদের ধন্যবাদ জানান তিনি। তাঁদের স্বেচ্ছাশ্রম, দক্ষতা ও নিষ্ঠার কারণে পুরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন। সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রথম পারিবারিক মিলনমেলা ভবিষ্যতে সংগঠনের একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হবে। এর মাধ্যমে পেশাগত সম্পর্কের পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি সবাইকে পেশাগত ব্যস্ততা ভুলে আনন্দ, হাসি ও সুন্দর স্মৃতি নিয়ে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ রফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেনÑ ওয়াহিদুজ্জামান, এন. এস. গুহ রায়, আবদুস সবুর, ক্যাপ্টেন শাহীন ইকবাল, এস. মহিউদ্দিন আহমেদ ও আকরাম হোসেন। প্রথমবারের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনা শুধু পেশাগত সংগঠন হিসেবেই নয়, বরং পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও পারিবারিক বন্ধনে আবদ্ধ একটি বৃহত্তর পরিবার হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।



