বিনোদন

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

প্রবাহ বিনোদন : অনেকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। গত মঙ্গলবার নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়; বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই শিল্পী। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছেন, ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় ফরিদা পারভীনের; তাই তাকে আইসি ইউতে নেওয়া হয়েছে। কিন্তু প্রক্রিয়া শেষে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তখনই তাকে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী। এদিকে শিল্পীর ছেলে ইমাম নিমেরি জানিয়েছেন, ‘আম্মাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাই। পরে শরীর খারাপ হলে আইসিইউতে ভর্তি করতে হয়।’ উল্লেখ্য, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির পাশাপাশি ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাও রয়েছে তার। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, নিতে হয় আইসিইউ তেও। এবার ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের আইসিইউতে এই শিল্পী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button