বিনোদন

নতুন লুকে ঝড় তুললেন মিম

প্রবাহ বিনোদন : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা। ঢালিউডের গ্ল্যামার গার্ল মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত। তবে এবারের লুকটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রাখে। ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’ একজন নেটিজেন মিমের এই লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পুরো বিশে^ মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’ প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button