বিনোদন

ইকরার মৃত্যু: আলভীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন তিথি

প্রবাহ বিনোদন : অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনার কেন্দ্রেই উঠে আসে আলভীর ব্যক্তিগতজীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন তিথি।
মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিথি বলেন, “আলভীকে ঘিরে যেসব কথা ছড়ানো হচ্ছে, তার অনেকটাই ভিত্তিহীন।”
আলভী তার স্ত্রীকে শেষবার দেখতে আসেননিÍএমন অভিযোগের জবাবে তিথি বলেন, “পুরো টিম একসঙ্গেই দেশে ফিরেছি। ইকরার মৃত্যুর দিনই দেশে ফেরার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা করে সবাই দেশে ফিরি।”
প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথির বক্তব্য, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক। আলভীর সঙ্গে আমার সম্পর্কও সেই বন্ধুত্বের জায়গাতেই সীমাবদ্ধ।”
ইন্ডাস্ট্রিতে আলভী তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলেও জানান তিথি। অতীতের বিভিন্ন সাক্ষাৎকারেও একই কথা বলেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button