বিনোদন

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে তিনি যা দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে… ভয়ংকর।’ লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে ধরা দিয়েছেন শাকিব। পুরো টিজার জুড়ে ছিল আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে যেভাবে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে দেখা গেছে, তা ছিল নিখুঁত। টিজারের ক্লাইম্যাক্সে স্টাইলাইজড মিনিগান দিয়ে গোলার বৃষ্টির দৃশ্যটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর, যেখানে গাড়ি উড়ে যাওয়া আর আগুনের লেলিহান শিখা সিনেম্যাটিক আবেদনকে পূর্ণতা দিয়েছে। ডার্ক টোনের সাথে নিওন লাইটিংয়ের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে সার্থকভাবে ফুটিয়ে তুলেছে। বিস্ফোরণের দৃশ্য এবং বুলেটের ইমপ্যাক্টগুলোও ছিল বেশ বাস্তবসম্মত। টিজারের শেষে শাকিব কিলার লুকে বলেন, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো… প্রিন্স।’ কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button