বিনোদন

ঈদের নাটক ‘বোবা কান্না’

প্রবাহ বিনোদন : ঈদ উপলক্ষে আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বোবা কান্না’। জনপ্রিয় অডিও–ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া শান্ত। ঈদের দ্বিতীয় ইউটিউবে মুক্তি পাবে নাটকটি।
‘বোবা কান্না’ শিরোনামেই যেন লুকিয়ে আছে নিঃশব্দ বেদনা আর অন্তর্গত যন্ত্রণার গল্প। মানুষের না-বলা কষ্ট, নীরবে বয়ে বেড়ানো যন্ত্রণা এবং সম্পর্কের জটিল আবেগকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে, যখন মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে কোনো শব্দ থাকে না। ঠিক সেই অদৃশ্য অনুভূতির গল্পই তুলে ধরা হয়েছে ‘বোবা কান্না’ নাটকে।
নাটকের কাহিনিতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে। সময়ের সঙ্গে সেই নীরব কষ্ট জমতে জমতে একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। সুব্রত কুমার সঞ্জীব বলেন, “ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও আবেগপূর্ণ একটি গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি। নাটকের প্রতিটি দৃশ্যে দর্শকরা খুঁজে পাবেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি এবং মানুষের অনুভূতির গভীরতা।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button