বিনোদন

‘প্রিন্স’ দেখা যাচ্ছে অনলাইনে

প্রবাহ বিনোদন : প্রেক্ষাগৃহে প্রদর্শনী নিয়ে জটিলতার রেশ কাটতে না কাটতেই এবার পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সার্ভার সমস্যার কারণে দেশের কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে এর গুরুত্বপূর্ণ সব ভিডিও ক্লিপ।
যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কোনো কোনো প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বেশ কিছু দৃশ্য দেখা যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ক্লিপগুলো সবই ‘হল প্রিন্ট’। প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা এসব ভিডিও ছড়াচ্ছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল।
নব্বই দশকের ঢাকার কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে এটি কেবল একটি অ্যাকশনধর্মী কাজ নয়, বরং তৎকালীন ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও রাজনীতির এক গভীর দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে।
প্রযোজক শিরিন সুলতানার এই বিগ বাজেটের সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার দেখা গেছে তসনিয়া ফারিণকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কু-ু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button