বিনোদন

‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’

প্রবাহ বিনোদন : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা স্মরণ করে তিনি তাদের আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় অপু জানান, তার ভক্তরা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। অপু বিশ্বাস লেখেন, আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।
তিনি মনে করেন, অপুর ভক্ত হওয়া মানেই শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই অন্যের নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে নিজেদের ব্যক্তিত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই।
অপু বিশ্বাস উল্লেখ করেন, আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধÍআপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না।
পরিবারকে নিজের অহংকার হিসেবে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।
কাজ, বংশমর্যাদা এবং শিক্ষাই তাদের আসল পরিচয়। নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন তিনি বোধ করেন না। ভক্তরা যেভাবে তাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই তার সন্তান আব্রাহাম খান জয়কেও যেন স্নেহ ও মমতায় আগলে রাখেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন এই নায়িকা। জয়কে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করাই ভক্তদের লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button