বিনোদন

গুঞ্জনের মধ্যেই নিজেকে নতুনরূপে মেলে ধরলেন বুবলী

প্রবাহ রিপোর্ট ঃ ঢালিউড সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম দেন একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে। যদিও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে খানিক ধোঁয়াশা রয়ে গেছে। যদিও শবনম বুবলীকে নিজের সন্তানের মা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব খান। এদিকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন অভিনেত্রী। কোনো ইভেন্ট বা ফিতাকাটা অনুষ্ঠানেও তাকে দেখা যায় না। অনেকটা আড়ালে থাকার কারণেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন দানা বেঁধেছে, যার মধ্যে অন্যতম হচ্ছেÑ সম্প্রতি বুবলী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। নেটিজেনদের ধারণা, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী। হঠাৎ করে তার এই রহস্যময় আড়াল হয়ে যাওয়া এবং গুঞ্জন ভক্ত-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। তার ভক্ত-অনুরাগীদের একটি বড় অংশ অপেক্ষা করছেনÑ কবে ভূমিষ্ঠ হবে বুবলীর দ্বিতীয় সন্তান। অথচ এ বিষয়ে অভিনেত্রী এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে। আবার অনেকে শাড়ি পরার বিশেষ ধরন দেখে মনে করছেন, নায়িকা হয়তো কিছু আড়াল করতে চাইছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর শিগগির পাওয়া যাবে। এর মধ্যেই বুবলীকে দেখা গেছে, সামাজিক মাধ্যমে এক নতুন ফটোশুটে। নিজেকে নতুনরূপে মেলে ধরেছেন তিনি। বৈশাখী সাজের এ ছবিগুলো মুহূর্তেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে বুবলী একটি লাল-সাদা রঙের শাড়ি পরে আছেন। তবে ভক্তদের নজর শুধু তার সৌন্দর্যে নয়, শাড়ি পরার অভিনব কৌশলেও আটকে গেছে। ছবির নিচে ভক্তদের মন্তব্যগুলোও সেই কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা বুবলীর পোস্ট করা ছবির সৌন্দর্যের প্রশংসার পাশাপাশি তার মাতৃত্ব নিয়েও কথা বলেছেন। এমনকি কেউ কেউ মন্তব্যের পাশাপাশি ‘বেবিবাম্প’ বা মাতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটিজেনের প্রশ্নÑ ‘বেবিবাম্প কোথায়?’ বা ‘প্রেগনেট অবস্থায় এত সৌন্দর্য’ কীভাবে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button