বিনোদন

বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন : ভিডিও প্রকাশ করে যে বার্তা দিলেন

প্রবাহ রিপোর্ট ঃ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে প্রস্তুত তিনি। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে সবাই চারদিকে যেমন সাজসাজ রব উৎসবের আমেজ, ঠিক অভিনেত্রীও প্রহর গুনছেন, যেন তর সইছে না অপেক্ষা।
বাংলা নববর্ষ যেন তাকে নতুন রূপ দিচ্ছে। এমনই একটি পহেলা বৈশাখের উৎসব আমেজের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তার ভক্তদের জানান দিয়েছেন অভিনেত্রী। পহেলা বৈশাখে শুধু ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের মাঝে বেশ নজর কেড়েছে। সেই ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা গেছে। লাল পাড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি ও গলায় পাথরের চোকার। খোলা চুলে অভিনেত্রীকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে। মেহজাবীনের এই পোস্টে অনেক নেটিজেনই তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তার দেশীয় সাজের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে শেয়ার করা সেই ছবিগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন অভিনেত্রী। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মালাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখাÑ ‘শুভ নববর্ষ ১৪৩৩’। সবকিছু মিলিয়ে মেহজাবীনের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। শুধু সাজসজ্জাই নয়, অভিনেত্রীর ঘরোয়া এ আয়োজনে ছিল বৈশাখের বাহারি খাবার। মাটির বাসনে সাজানো ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারÑ ইলিশ মাছ ভাজা, নানা পদের ভর্তা ইত্যাদি। এছাড়া ছিল সাংস্কৃতিক আয়োজনের কিছু ছবি, যাতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়। বৈশাখী আমেজ এক ঘরোয়া উদযাপনের মাধ্যমে কিছু মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী। উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এ সিনেমায় মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button