আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন

প্রবাহ রিপোর্ট ঃ পরমাণু চুক্তি নিয়ে আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমা-ের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমানবহর গঠনে প্রায় ২৭০টি সি-১৭ ও সি-৫ সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আনুমানিক ৭৫টি কেসি–৪৬ ও কেসি–১৩৫ কৌশলগত ট্যাংকার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান। তবে, মোট বিমানের প্রায় ৭০ শতাংশই যুদ্ধবিমান। এর মধ্যে ৮৪টি এফ ৮৪টি এফ-ই/এফ, ৩৬টি এফ-১৫ই, ৪৮টি এফ-১৬সি/সিজে/সিএম এবং ৪২টি এফ-৩৫এ/সি।
বাকি ৩০ শতাংশ বিশেষাযড়ত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে ১৮টি ইএ-টুজি গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ১২টি এ-১০সি থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, ৫টি ই-১১এ ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড (বিএসিএন) এবং ৬টি ই-৩ সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button