আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলতে পারে, কী বলছেন ট্রাম্প

প্রবাহ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে ট্রাম্প বলেছেন, “এটা সবসময়ই চার সপ্তাহের প্রক্রিয়া। আমরা ভাবছি, প্রায় চার সপ্তাহ লাগবে।”
তিনি আরো বলেন, “এটা যেমন শক্তিশালী, তেমনি এটা একটা বড় দেশ, তাই চার সপ্তাহ বা এর কম সময়ও লাগতে পারে।”
ইরানে আগ্রাসন শুরুর পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেইলি মেইলের সঙ্গে আলোচনা সেই ধারাবাহিকতার একটি।
ডেইলি মেইলকে ট্রাম্প জানান, তিনি ইরানিদের সঙ্গে আরো আলোচনার জন্য দরজা খোলা রেখেছেনন।
তবে এই আলোচনা শিগগির হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এক প্রশ্নে সময় বিষয়ে ট্রাম্প বলেন, “আমি জানি না। তারা আলোচনা করতে চায় কিন্তু আমি বলেছি, তোমরা আগের সপ্তাহে আলোচোনা করা উচিত ছিল, এই সপ্তাহে নয়।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। দুদিনের টানা হামলার পরও কাবু হয়নি দেশটি। এখন ট্রাম্প বলছেন, এই যুদ্ধ চার সপ্তাহে গড়াতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button