আন্তর্জাতিক
এবার আলী লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের

প্রবাহ রিপোর্ট ঃ গণহত্যাকারী ইসরাইল দাবি করেছে যে, তারা ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করেছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজের মতে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। তবে ইরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি এই খবর নিশ্চিত হয়, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হলো। এর আগে হামলার প্রথম দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বপরিবারে নিহত হন। সূত্র: আলজাজিরা।


