আন্তর্জাতিক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

প্রবাহ ডেস্ক : যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বৈঠকে বলেছেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানাচ্ছেন।
এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।
তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন।
নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খোলেনি। এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে। যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।
এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, “যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এতে তাদের মনযোগ ছিল। আর অবশ্যই এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button