আন্তর্জাতিক

‘নতুন হরমুজ রুট নিয়ে একমত হওয়ার দ্বারপ্রান্তে ইরান-ওমান’

প্রবাহ রিপোর্ট ঃ হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক রুট স্থাপনের বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা বেশ ভালোভাবে এগিয়ে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এর অর্থ এই নয় যে কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেওয়া হচ্ছে। রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, প্রণালির মধ্য দিয়ে বিদ্যমান রুটগুলোকে নতুন রুট দিয়ে প্রতিস্থাপন করা হবে এবং বিশেষজ্ঞরা বর্তমানে এর মানচিত্র নিয়ে কাজ করছেন। তিনি বলেন, অবশ্যই, এর মানে এই নয় যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এই জলপথ পুনরায় চালু করা আরও বেশ কয়েকটি শর্ত পূরণের ওপর নির্ভরশীল, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হয়েছে। ওমানের সঙ্গে এই আলোচনাকে সম্পূর্ণ কারিগরি এবং আইনি বলে বর্ণনা করেছেন আরাগচি। এর লক্ষ্য হলো ১৯৬৮ সালে প্রথম প্রতিষ্ঠিত হওয়া সামুদ্রিক রুটগুলো নতুন করে নির্ধারণ করা। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধ এই রুটগুলোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলেছে এবং ইরান ও ওমানের বিশেষজ্ঞরা বর্তমানে এই কাজটি চালিয়ে যাচ্ছেন। রুটগুলো একবার নির্ধারিত হয়ে গেলে, প্রণালিটি যখন পুনরায় খোলা হবে তখন সেগুলো ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button