আন্তর্জাতিক

ইরানের বন্দর অভিমুখী কার্গো জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

প্রবাহ রিপোর্ট ঃ পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকম জানায়, ওই কার্গো জাহাজ সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাহিনী জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ফলে জাহাজটির স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে পড়ে। তারা আরও জানায়, এম/ভি ভেলা নোভা নামের জাহাজটি ইরানের ওপর মার্কিন অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছিল। তাদের দাবি, ১১ আগস্ট পর্যন্ত মার্কিন বাহিনী অবরোধ অমান্য করার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে। এছাড়া তিনটি জাহাজকে অকার্যকর ও দুটি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button