স্থানীয় সংবাদ

খুলনায় ফ্যামিলী কার্ডে টিসিবি পণ্য বিক্রি শুরু : চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত

স্টাফ রিপোর্টারঃ খুলনায় শুরু হয়েছে ফ্যামিলী কার্ডের বিপরিতে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত। এবার তিন প্রকার পন্য স্বল্প মূল্যে বিক্রি করা হবে। এ প্যাকেজ মূল্য ৪৭০ টাকা। প্যাকেজে থাকছে ২ লিটার সয়াবিন তেল (১০০ টাকা লিটার), ২ কেজি মশুরের ডাল (৬০ টাকা কেজি) ও পাঁচ কেজি চাউল (৩০ টাকা কেজি)।
কেসিসি এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার বলেন, ২২ জানুয়ারী থেকে এ পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন নগরীর ২৮,২৯,৩০ ও ৩১ নং ওয়ার্ডে এ পন্য বিক্রি করা হয়। আজ ২৩ জানুয়ারী ২৪,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে, ২৪ জানুয়ারী ২০,২১,২২ ও ২৩নং ওয়ার্ডে, ২৫ জানুয়ারী ১৬,১৭,১৮ ও ১৯নং ওয়ার্ডে, ২৭ জানুয়ারী ১২,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডে, ২৮ জানুয়ারী ৮,৯,১০ ও ১১নং ওয়ার্ডে, ২৯ জানুয়ারী ৪,৫,৬ ও ৭নং ওয়ার্ডে এবং ৩০ জানুয়ারী ১,২ও ৩নং ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হবে। এছাড়া ৩১ জানুয়ারী একদিনে ১ থেকে ৩১নং ওয়ার্ডে একযোগে যারা করোনাকালিন প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকা সহায়তা পেয়েছিলেন তাদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button