নগরীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ নারী-পুরুষ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীতে তিনটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ১২ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে খুলনা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন বলে ওসি কামাল হোসেন খান জানান। তিনি বলেন, নগরীর হোটেল সবুজ বাংলা ও টাইটানিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। তারা হলো-ফরহাদ(৩৮), মুন্না(২৯), জাহিদুল(২৬), রুহুল আমিন(৪৪), ফয়সাল(২৫), আনজিরা, মায়া, আয়শা ও সীমা। একই দিন হোটেল আরাফাতে অভিযান করে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো শাহাদাৎ, হোসনেয়ারা ও সিনথিয়া। এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, তিনি যোগদানের পর নগরীর আবাসিক হোটেলে একাধিকবার অভিযান চালিয়ে অসামাজিক কাজ কিছুটা হ্রাস করতে পেরেছেন। পুরোপুরি বন্ধ করতে তিনি অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান।



