স্থানীয় সংবাদ
কেডিএর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

খবর বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে । খুলনাস্থ শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএফডাব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণে অংশগ্রহণ করেন কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্যবৃন্দ, প্রধান প্রকৌশলী, পরিচালক (এস্টেট), নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মচারীগণ। বাদ যোহর কেডিএ জামে মসজিদে একুশের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। কেডিএর নিউজটি আপনাদের বহুল প্রচারিত প্রত্রিকায় প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।



