স্থানীয় সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন’র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-নাফিস, সম্পাদক-সিয়াম

খবর বিজ্ঞপ্তি : গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় আমতলা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ২৪ নং ওয়ার্ড এর সভাপতি ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল করীম আজাদীর সঞ্চালনায় ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি মুহা. হাবিবুল্লাহ মেসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক মিশকাত, সাধারণ সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৪ নং ওয়ার্ড এর সহ-সভাপতি শেখ শাহরিয়ার নাফিস, দাওয়াহ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানসুরুল হক সিয়াম, সদস্য জি এম আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন মোঃ মিরাজ, রাকিব, নাজমুল, আবির, রবিউল, আরাফাত,নীরব নিঝুম, রায়হান সহ প্রমুখ নেতৃবৃন্দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি সর্বসম্মতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৪ নং ওয়ার্ডের ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৪ সেশনের জন্য সভাপতি হিসেবে শেখ শাহরিয়ার নাফিস, সহ-সভাপতি মো. নুরুল করীম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক সিয়াম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জি এম আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button