স্থানীয় সংবাদ
রূপসায় পুনঃনির্বাচনের দাবীতে মাঝি সংঘের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ভোট গননায় অনিয়মে পুনঃনির্বাচনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পূর্ব রূপসা ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মাঝি সংঘ আয়োজিত মানববন্ধনে মাঝি সংঘের নেতৃবৃন্দরা গত ১৭ ফেব্রুয়ারি ভোট গননার অনিয়মের চিত্র তুলে ধরে বক্তৃতা করেন। মানববন্ধনে ফয়সাল মাহমুদের সভাপতিত্বে বক্তৃতা করেন নাজমুল হোসেন, নুর ইসলাম, তৌহিদ বেপারি, মোফা বেপারি, উতার উদ্দিন, শাহিনুর আক্তার টুনটুনি, হান্নান হাওলাদার, আয়ূব আলী ফকির, শামীম বেপারি, জামাল ব্যাপারি, রোকন হাওলাদার, শফিক বেপারি, মনির বেপারি, আলমগীর হোসেন প্রমূখ।



