চিতলমারীর পল্লীতে কিশোরী ধর্ষণের স্বীকার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া বড়গুনি গ্রামে বাড়ীর পাশের বাগানে একা পেয়ে এক কিশোরী (১৫) কে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ধর্ষনের অভিযোগে মিনহাজ মোল্লা (২১) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে। আর এ ঘটনাটি ঘঠেছে গত শুক্রবার বিকেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বড়বাড়ীয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের ওই মেয়েটি শুক্রবার বিকেলে বাড়ীর পাশের বাগানে জ¦ালানি টোকাতে যায়। এ সময় একা পেয়ে প্রতিবেশী জুলু মোল্লার ছেলে মিনহাজ মোল্লা আকস্মিকভাবে মেয়েটিকে পিছন থেকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় মেয়েটি ডাক-চিৎকার দিয়ে লোকজন ছুটে আসলেও মিনহাজ পালিয়ে যায়। পরে মেয়েটিকে এলোমেলো অবস্থায় উদ্ধার করে প্রথমে বাড়ীতে নেয়া হয় এবং বিষয়টি চিতলমারী থানা পুলিশ কে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশ এলাকায় যায় এবং অভিযান চালিয়ে মিনহাজ মোল্লাকে গ্রেফতার করে। চিতলমারী থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার মিনহাজ মোল্লাকে আদালতে প্রেরন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।



