স্থানীয় সংবাদ

সেখ জুয়েল এমপিকে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নবনিযুক্ত সরকারি কৌশলী (জিপি) এডভোকেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সরকারি আইন কর্মকর্তাবৃন্দ শনিবার খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তারিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এ্যাড. এস এম তারেক মাহমুদ তারা, এডভোকেট কে এম ইকবাল হোসেন, অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ বিশ্বাস, অ্যাডভোকেট এম এম সাজ্জাদ আলী, এডভোকেট সিকদার হাবিবুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, মোস্তফা সরোয়ার, মোহাম্মদ ইউসুফ আলী। সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এসময়ে সরকারি আইন কর্মকর্তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করার এবং সরকারের স্বার্থ সংরক্ষণ করে সকল মামলা নিষ্পত্তি করার পরামর্শ দেন। জেলা আইনজীবী সমিতির উন্নয়নে আগামীতে বিভিন্ন প্রকল্পসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ^াষ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button