স্থানীয় সংবাদ
নগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ সোমবার

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সংসদ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।


