স্থানীয় সংবাদ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ আজ

খবর বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



