স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ১৭১৭ এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর খালিশপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এড. শেখ মাসুদ হোসেন রনি । এ সময় নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ বুলু ও মোঃ মুনসুর আলম চৌধুরীসহ নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি মোঃ এনাম মুন্সি ও সাধারণ সম্পাদক মোঃ আলী আজিমসহ সংগঠনের নির্বাচিত সকল সদস্যরা উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি ৮ম বারের মতো সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মোঃ এনাম মুন্সি ও সাধারণ সম্পাদক পদে মোঃ আলী আজিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ মোশারেফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আল- আমিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শওকত হোসেন সোনা, প্রচার সম্পাদক পদে মোঃ জুয়েল শিকদার, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ফিরোজ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ মিজানুর রহমান মিজু, লাইন সম্পাদক পদে মোঃ এমদাদুল হক,সহ-লাইন সম্পাদক পদে ২ জন যথাক্রমে নুর খালিদ রাসতি ও শেখ সোলাইমান, নির্বাহী সম্পাদক পদে ৩ জন যথাক্রমে মোঃ সবুজ শেখ, মোঃ মনসুর আলী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button