জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা আহ্বান

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী সভা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতির সম্মতিক্রমে আজ ১১ মার্চ২৪ সোমবার বিকাল ৪ টায় জেলার দলীয় কার্যালয়ে আহবান করা হয়েছে। আলোচ্য বিষয়ঃ বিগত জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা, ২) সাংগঠনিক, ৩) বিবিধ। সভায় সভাপতিত্ব করবেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশিদ। খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দদেরকে যথা সময়ে সভায় উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জনাব সুজিত অধিকারী অনুরোধ জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সমাজ সেবক মোঃ ইমরুল হাসান আকস্মিকভাবে ২১ নং ওয়ার্ড অবস্থিত ঐতিহ্যবাহী শতবর্ষি সংগঠন খুলনা নাট্য নিকেতনে উপস্থিত হন এ সময় খুলনা নাট্য নিকেতনের আহবায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু সম্মানিত কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। উপস্থিত সকল সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা কাউন্সিলরকে জানান। একপর্যায়ে কাউন্সিলর মোঃ ইমরুল হাসান উপস্থিত সদস্যদের আশ্বস্ত করেন আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। যত দ্রুত সম্ভব আপনাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তিনি আরো বলেন আপনারা খুলনা সহ বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে সুনাম বয়ে এনেছেন তাতে করে আমি এই ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আপনাদের সকল সুবিধা-অসুবিধায় আমি আপনাদের পাশে আছি থাকবো। পরিশেষে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল সবাইকে ধন্যবাদ দিয়ে সংক্ষিপ্ত এই মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।



