শিক্ষক প্রদ্যুৎ ভট্ট’র বিরুদ্ধে ৬ দফা দাবি নিয়ে অধ্যক্ষ’র নিকট অভিভাবকের লিখিত অভিযোগ দায়ের

কলেজিয়েট গার্লস স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানী
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় ড্রয়িং স্যার প্রদ্যুৎ ভট্ট’র বিরুদ্ধে অধ্যক্ষের নিকট অভিভাবকদের পক্ষ থেকে ৬ দফা দাবি নিয়ে রবিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ড্রয়িং স্যার প্রদ্যুৎ ভট্টকে আজীবনের জন্য স্কুল থেকে বহিঃস্কার করতে হবে। স্কুলের কোন স্যার বা ম্যাডাম তার নিজের ব্যাচে পড়ানোর জন্য ছাত্রীদের জোর করতে পারবেনা, সরকার যেহেতু ব্যাচ নির্ভর পড়া কমাতে চায়, সেজন্যই নতুন কারিকুলাম চালু করেছে, যাতে ছাত্রীদের উপর চাপ কম থাকে, যেখানে এমন একটা নামকরা স্কুলের টিচাররা কেন ব্যাচ খুলে বাচ্চাদের উপর চাপ সৃষ্টি করবে। প্রত্যেক ওয়াশরুমের সামনে সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা করতে হবে, প্রত্যেক ক্লাসে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, যাতে ক্লাসে স্যাররা কেমন আচরণ করেন, তা সরাসরি প্রিন্সিপাল স্যার মনিটরিং করতে পারেন। প্রতিমাসে অভিভাবকদের সাথে মিটিং এর ব্যবস্থা করা। আরও যেসকল টিচাররা সন্দেহের আওতায় আছেন, তাদের প্রতি বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখা, যাতে আর কোন ছাত্রী এমন ভয়ংকর পরিস্থিতির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে নজরদারী করতে হবে। উল্লেখ্য, খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক প্রদ্যুৎকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নির্দেশে বুধবার ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করা হয়। খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


