স্থানীয় সংবাদ

জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হান ফরিদের অনুদান প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর কাশেমাবাদ জামে মসজিদের উন্নয়নে এক লক্ষ টাকার অনুদানের চেক প্রদান ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় করেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।
বুধবার বিকাল ৫টায় নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারে অনুদান পত্র গ্রহন করেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা শানু। এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম শাওন, নাভিদ গজনবী, এস এম সাগর হোসেনসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল,খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button