সমাজসেবক আলহাজ্ব শাহাজাহান মিঞা’র ইন্তেকালে বরিশাল সমিতির শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার আজীবন সদস্য ও সাবেক উপদেষ্টা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা, খুলনা মহানগরীর বানরগাতী তমিজ উদ্দিন সড়কের স্থায়ী বাসিন্দা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী রোটারিয়ান মনিরুজ্জামান পলাশের পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এ কে এম শাহাজাহান মিঞা (৮০) গতকাল শনিবার দুপুর ২টা১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
গতকাল বাদ এশা বানরগাতী ইসলাম কমিশনার মোড়স্থ বাইতুল মেরাজ জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি তিন ছেলে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন এবং বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত ছিলেন। মরহুম শাহাজাহান মিঞা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছেন। আলহাজ্ব শাহাজাহান মিঞার ইন্তেকালের শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন – বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির উপদেষ্টা শফিকুল ইসলাম মধু, আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান, আলহাজ্ব তারিকুল ইসলাম জহির,জাতীয় দৈনিক বর্তমান সময়ের সম্পাদক রোটারিয়ান কবীর আহমেদ, সমিতির নেতা আলহাজ্ব জলিল খান কালাম, মো: ফিরোজ আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা: নুরুল হক ফকির, আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, আলহাজ্ব রোটারিয়ান মোঃ মোস্তফা, রোটারিয়ান রুহুল আমিন মিঠু,আলহাজ্ব মো: নুরুল আলম,রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান শামীম,আলহাজ্ব রোটারিয়ান মো: বেলায়েত প্রমুখ নেতৃবৃন্দ।


